বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১১৮৬ বার পঠিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সেই সাথে আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরো দু’জন। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার রাজনগর-বারাদি সড়কের মসুরী ভাজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। আহতরা হলো- একই গ্রামের গ্রামের মনিরুল ইসলামের ছেলে রানা (২৩) ও আনারুল ইসলামের ছেলে আলী হোসেন (২০)।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পিতা আজিবর রহমান জানান, আমার ছেলে রাব্বি তার দুই চাচাতো ভাইকে সাথে নিয়ে একটি মোটর সাইকেলযোগে বারাদির দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজনগর- বারাদি সড়কে পল্লী বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় পৌঁছালে পল্লী বিদ্যুতের কাজে ব্যবহৃত একটি গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রাব্বিসহ আরোহীরা পাকা সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo