মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

গাংনীর বামন্দি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৭৪৯ বার পঠিত
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারের এক ফল ব্যবসায়ীর দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে লাল টেপ দিয়ে মোড়ানো হাতের লেখা সাবধান কিশোর গ্যাং পরিচয়ে ফেলে যাওয়া বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। নাসিম ফল ভান্ডারের স্বত্বাধিকারী নাসিম হোসেন উপজেলার বাওট গ্রামের আছারুল ইসলামের ছেলে।

বামুন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বামন্দি বাজারের নাসিম ফল ভান্ডারের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো একটি বোমা সদৃশ বস্তু সকাল ৭ টার দিকে উদ্ধার করা হয়েছে। তবে কে বা কাহারা কি উদ্দেশ্যে এটা রেখে গেছে তার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন। তবে স্বত্বাধিকারী নাসিম হোসেনের ব্যবসায়িক সফলতায় ঈর্ষান্বিত হয়ে  কেউ হয়তোবা ওই কাজ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।

বামন্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক আসরাফুল হক বাবু জানান, নাসিম হোসেনের বামন্দি বাজারে একটি গার্মেন্টস ও একটি ফলের দোকান রয়েছে। তার আচার-আচরণ ভালো। তাছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানের বেশ সুনাম রয়েছে। বেচা বিক্রিও বেশ ভালো। তার এই ব্যবসায়িক উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

ওই ঘটনায় ফল ভান্ডারের স্বত্বাধিকারী নাসিম হোসেন ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি।  এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo