রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৭৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে আবারও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণের মডেল মসজিদের আঙিনা থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক মহিষাখোলা গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৫৫)। মোটরসাইকেলটি সিডি ডন ১০০ সিসি মডেলের বলে জানা গেছে।

এর আগে ‘ দৈনিক কুষ্টিয়া’ আঞ্চলিক পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক সাঈদ হাসানের মোটরসাইকেল চুরির ঘটনার মাত্র দুই দিনের ব্যবধানে একই এলাকা থেকে আবারও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। চোর সনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo