শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমঝুপি একাদশ ৫ উইকেটে জয়ী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৪৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫ উইকেটে আমঝুপি একাদশ বিজয়ের গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকেল তিনটার দিকে গাংনী ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আমঝুপি একাদশ ও গাংনী পৌর একাদশ অংশগ্রহণ করে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে তারা সব কয়টি উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে আমঝুপি একাদশ মাত্র পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান করে সেই সাথে ৫ উইকেটে বিজয়ের গৌরব অর্জন করে। গাংনী পৌর একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান ও আমঝুপি একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আতিক হাসান। খেলায় ৭৬ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ রাতুল ও ২৫০ রান করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট খেতাব অর্জন করেন সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক। এ সময় রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক মাজেদুল হক মানিক, তোফায়েল হোসেন, এস এম রফিকুল ইসলাম, রুবেল ও রমিজসহ ৫ শতাধিক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। খেলার শেষে সমাপনী অনুষ্ঠানে আমঝুপি একাদশের অধিনায়কের হাতে ১৫ হাজার টাকার চেক ও ট্রফি এবং গাংনী পৌর একাদশের অধিনায়কের হাতে ৮ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo