শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন “পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

মেহেরপুরের সাবেক পৌর মেয়র মতুর বিরুদ্ধে মেপ্র সম্পাদকের জিডি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৮৪ বার পঠিত

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও হাসি ক্লিনিকের মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতুর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন সদর থানায় হাজির হয়ে এ জিডি করেন। যার নম্বর-১৩৯১। তারিখঃ ২৬ জুলাই, ২০২৩ ইং

জিডিতে সম্পাদক বলেন, গত সোমবার (২৪ জুলাই) দুপুরে তিনি মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে প্রতিদিনের ন্যায় দাপ্তরিক কাজ করছিলেন। ওই সময় মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু তার ব্যবহৃত ০১৭৩২-৯৪৪০৭০ মোবাইল নম্বর থেকে মেহেরপুর প্রতিদিনের সম্পাদকের ০১৩০৫-২১৭৫৮৮ অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করেন। এসময় স্বাভাবিক কথাবার্তা চলার এক পর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন তার মেয়ে ডা. রুমানা জুসির বিরুদ্ধে কোন নিউজ প্রকাশ করলে ৫০টি চাঁদাবাজি মামলার হুমকি প্রদান করেন এবং শারিরীকভাবে ক্ষতি করার হুমকি দিয়ে ফোন কেটে দেন। যার অডিও রেকর্ড মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। নিরাপত্তার স্বার্থে এ জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo