মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

মেহেরপুরে জামায়াতের জেলা আমির গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৫২ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা তাজউদ্দিন খান মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভি শিক্ষক। তিনি বল্লবপুর গ্রামের মৃত আবুল হোসেন খান এর ছেলে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের জেলা আমির মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা চলমান রয়েছে। বুধবার (০১ নভেম্বর) তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (০২ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo