সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

অন্যের বাড়ির গৃহকর্মীর কাজ ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর গল্প: গাংনীর টুটুল মিয়ার মানবিকতায় বদলে গেল এক অসহায় নারীর জীবন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৯ বার পঠিত

কখনো মানুষের বাড়িতে ঝিয়ের কাজ, কখনো অনিশ্চিত উপার্জন- এভাবেই কেটে যাচ্ছিল স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীর জীবন। দিন শেষে ক্লান্ত শরীর আর অনিশ্চিত আগামী নিয়ে ঘুমাতে যেতেন তিনি। কিন্তু সেই অন্ধকার জীবনে আশার আলো হয়ে এলেন গাংনী উপজেলার মানবিক সমাজসেবী যুবক টুটুল মিয়া।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে নীরবে কাজ করে যাচ্ছেন টুটুল মিয়া। তারই ধারাবাহিকতায়, অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করা স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীকে স্বাবলম্বী করে তুলতে শীতের মৌসুমে তিনি সিদ্ধ ডিমের ব্যবসার ব্যবস্থা করে দেন। নিজের অর্থে ডিম, ঝুড়ি ও প্রাথমিক পুঁজি দিয়ে শুরু করান একটি ছোট্ট উদ্যোগ- যা আজ ওই নারীর জীবনে আত্মসম্মানের প্রতীক।

বর্তমানে তিনি ব্রয়লারের সিদ্ধ ডিম ১০ টাকা ও হাঁসের ডিম ২০ টাকায় বিক্রি করছেন। এতে বড় কোনো লাভ না হলেও, প্রতিটি বিক্রি হওয়া ডিম থেকে পাঁচ টাকা করে লাভের টাকা নিজ উদ্যোগে ওই নারীকে দিচ্ছেন টুটুল মিয়া। এমন উদ্যোগের তিনি নাম দিয়েছেন “কাজের বিনিময়ে সহায়তা।” প্রতিদিন ২০০ থেকে ২৫০টি ডিম বিক্রি হওয়ায় ধীরে ধীরে স্থিতিশীল আয়ের পথ তৈরি হচ্ছে তার। টুটুল মিয়া পৌর এলাকাধীন গাংনী উত্তরপাড়ার চাঁদ মিয়ার ছেলে।

সহায়তা পেয়ে চোখ ভেজা কণ্ঠে ওই নারী বলেন,“আর কারও বাড়িতে কাজ করতে হয় না- নিজের পরিশ্রমে খেতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় সুখ। আল্লাহ টুটুল মিয়ার ভালো করুন।”

টুটুল মিয়া বলেন, “অসহায় মানুষদের একটু সুযোগ করে দিলে তারা নিজেরাই ঘুরে দাঁড়াতে পারে। সাহায্য নয়, আমি চাই তাদের কর্মসংস্থান হোক- নিজের পায়ে দাঁড়াক।”

স্থানীয় কাপড় ব্যবসায়ী সেলিম রেজা জানান, টুটুলের এই উদ্যোগ শুধু একজন নারীর জীবনই বদলায়নি, বরং সমাজে মানবিকতার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে সিদ্ধ ডিম পাওয়ায় এলাকাবাসীর পুষ্টির চাহিদা কিছুটা হলেও পূরণ হচ্ছে। একই কথা জানিয়েছেন ভলকানাইজিং ব্যবসার মালিক সাহাবুল ইসলাম।

প্রতিদিন বিকেল থেকে রাত দশটা পর্যন্ত গাংনী উত্তরপাড়াস্থ মজিরুদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কের পাশেই চলছে সিদ্ধ ডিম বিক্রি। সাশ্রয়ী মূল্যে ডিম কিনে একজন অসহায় নারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন টুটুল ও স্থানীয় সচেতন মহল। আমাদের সমাজে এমন অনেক নারী রয়েছে যারা অসহায় জীবন-যাপন করেন। অথচ চক্ষু লজ্জায় হাত পাততে পারেন না এমনকি মুখ ফুটে বলতেও পারেন না- তাদেরকে এমন সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সমাজসেবক টুটুল মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo