শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা গাংনীতে লাল পাম উইভিলের ভয়াবহ আক্রমণ: তাল গাছ রক্ষায় বৈজ্ঞানিক টিমের জরুরি অভিযান

করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে সরকারি নিষেধাজ্ঞা না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৮৯৯ বার পঠিত

করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের শর্তে ৬০ ভাগ ভাড়া আদায় করা হচ্ছে মেহেরপুরের বিভিন্ন সড়কে। তবে বাড়তি ভাড়া আদায় করা হলেও আন্তঃজেলা বাসে যাত্রী বহন করা হচ্ছে গাদাগাদি করে। যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চালচলকারী দুটি লোকাল বাসে অভিযান চালিয়ে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী নিয়ে অস্বস্তিকর পরিবেশে বাস যাত্রার মধ্যে জোরপুর্বক অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলেই বাস থেকে মাঝ পথে নামতে বাধ্য করছে সুপারভাইজার, হেলপার ও বাসের চালকরা।

যাত্রীরা জানান, মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-মুজিবনগ ও মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে লোকাল বাসগুলোতে যাত্রী বহনে কোন নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। যাত্রীতে বাসের সিটগুলো পূর্ণ হওয়ার পরেও দাঁড়িয়ে যাচ্ছেন অনেক যাত্রী। কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

কয়েকজন যাত্রী জানান, বাড়তি ভাড়ার বিষয়ে প্রতিবাদ করলে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। বাস চালক, হেলপার ও সুপারভাইজার মিলে যাত্রীদের হুমকি-ধামকি দিয়ে জোরপুর্বক বাড়তি ভাড়া আদায় করছে।

বৃহস্পতিবার দুপুরে গাংনী বাস স্ট্রান্ডে বাসে যাত্রী বহনের দৃশ্য পর্যবেক্ষণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দু’টি বাস সুপারভাইজারের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, বাসগুলোতে নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে। প্রাথমিকভাবে জরিমানা কারে তাদেরকে সতর্ক করা হলো। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo