বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে এসিআই মটরস এর উদ্যোগে সার্ভিস ক্যাম্পের উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৮০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে এসিআই মটরস এর উদ্যোগে সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ধলা ফুটবল মাঠে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কৃষকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্পেয়ার পার্টস বুথ থেকে প্রতিটি পার্টসের উপরে ৬ ভাগ ডিসকাউন্ট, রেজিস্ট্রেশন বুথ থেকে বিনামূল্যে কাস্টমার ও ড্রাইভারদের মাঝে ক্যাপ ও একটি করে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় এসিআই মোটরসের ডিরেক্টর সেলস আজম আলীর সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মেহেরপুর এর উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার।

এসিআই মোটরসের সিনিয়র টেরিটরি ম্যানেজার কৃষিবিদ সেলিম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন, মেহেরপুর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার জাহিদ হোসেন, মেহেরপুর জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিআই মোটরসের সিনিয়র জিএম খাইরুল হাসান, এজিএম আতিয়ার রহমান, সিনিয়র আর এস এম জহুরুল ইসলাম, ম্যানেজার সার্ভিস রেদওয়ানুল হক, ইয়ানমার হারভেস্টার মালিক সালাউদ্দিন ও জাহাঙ্গীর খান।

এর আগে প্রধান অতিথি এসিআই লেখা দৃষ্টিনন্দন প্রধান গেটের সামনে ফিতা কেটে, সাদা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুরু করেন।

এ ক্যাম্পের প্রদর্শনীতে ইয়ানমার সার্ভিস ভ্যান, ইয়ানমার হারভেস্টার মেশিন স্থান পেয়েছে। এ সময় এসিআই মোটরসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ এলাকার ইয়ানমার হারভেস্টার মালিক, কৃষক ও নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo