মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় এক শিশু গুরুতর আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১০১৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় হীরা (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাংনীর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত শিশু হীরা গাংনী পৌর এলাকার নম্বর ওয়ার্ড থানাপাড়ার এনামুল হকের মেয়ে।

প্রত্যক্ষদর্শী গাংনী বাসস্ট্যান্ডের শিশির মোবাইল হাউজের স্বত্বাধিকারী শিশির আহমেদ জানান, শিশু হীরা ও তার মা ফাতেমা কাউন্টারের সামনে থেমে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ড্রাম ট্রাকের ড্রাইভার গাড়িতে উঠে হেলপারের কোনো সহযোগিতা ছাড়ায় ট্রাকটিকে পিছনের দিকে নিলে ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু হীরা মাটিতে লুটিয়ে পড়ে এবং পায়ের উপরে ট্রাকের চাকা উঠে গুরুতর আহত হয়।

স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু আহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo