শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার-৯

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০৪৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরণ মামলায় ৯ জল আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) রাতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলার ঝোরপাড়া গ্রামের সাহাবুল ইসলামের ছেলে মুশফিকুর রহমান, চুরি মামলায় গাংনী মহিলা কলেজ পাড়ার আবুল কালাম এর ছেলে শান্ত, মারামারি মামলায় হাড়াভাঙ্গা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে যথাক্রমে সেলিম রেজা, আব্দুল হালিম, আব্দুল্লাহ আল হাসিব ও বিস্ফোরক মামলায় গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে চুরির ঘটনায় আরো তিন নারীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো – কুষ্টিয়ার খোকসা উপজেলার মালিক গ্রামের মৃত হিরো পরামানিক এর মেয়ে নাসিমা খাতুন (৪৫), মাগুরার মোহাম্মদপুর থানার চর পাচুড়িয়া গ্রামের মৃত নুরুল মোল্লার মেয়ে পলি বেগম (৩৮) ও মাগুরা সদর থানার হাজেরাপুর ১২ মাইল গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে আছিয়া বেগম (৪০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলায় ৬ জন আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুরির মামলায় আটক আরো তিন নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo