সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে পেঁয়াজ বাহি ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পেঁয়াজ বাহি ট্রাকের চাপায় সামসুল হক (৭৫) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সামসুল হক গাংনী উপজেলার নওপাড়া মধ্যপাড়ার মৃত আঃ রহমানের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ভাটপাড়া ইকোপার্ক এলাকার আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন জানান, সামসুল হক ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ ব্যক্তি। ইতোপূর্বে তার দুইবার স্ট্রোক হয়েছিল। বুধবার (৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নওপাড়া বাজার মোড়ের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে মুকুল হোসেনের সার ও তেলের দোকান এলাকায় পৌঁছালে চালকের ড্রাইভিং সিটে বসে হেলপার গাড়িরটি রিভার্স করার চেষ্টা করছিল। এ সময় রাস্তার পাশে থাকা ইলেকট্রিকের খাম্বা ও ট্রাকের মাঝামাঝি চাপা পড়ে সামসুল হক গুরুতর আহত হয়। স্থানীয়রা সামসুল হককে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে তার অবস্থার অবনতি দেখা দেয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো- ট, ১৭-০৯১১

গাংনী থানা অফিসার বানী ইসরাইল জানান, পেঁয়াজ বাহি ‌ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে পুলিশ হেফাজত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo