শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে বিএনপির ১১ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা। যুবদল নেতা সাহিদুল গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৭৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।  মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গাংনী পৌর এলাকার উত্তরপাড়াস্থ পরিত্যক্ত মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরন ও ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধারের ঘটনায়
সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

ঘটনার দিন সোমবার (২৮ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় পৌর যুবদলের আহ্বায়ক ও গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলামকে গ্রেফতার করেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত সাহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। বাকিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo