বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই চাউল ব্যবসায়ীর নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার হাসপাতাল বাজার ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের প্রথমে হাসপাতাল বাজারে লাভলু চাউল ভান্ডারের স্বত্বাধিকারী লাভলু হোসেনকে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে পাটজাত আইন ২০১০ এর ১৪ ধারা ভঙ্গের অপরাধে মালিক তার দোষ স্বীকার করায় দুই হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়। একই অপরাধে গাংনী বড় বাজার এলাকায় মেসার্স কাবরান ট্রেডার্স এর মালিক কাবরান হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

এ সময় মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ ক ম হারুন অর রশিদ, গাংনী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান গাংনী থানা পুলিশের এসআই শিমুল সহ একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo