বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে হাসুয়ার আঘাতে পিতা খুন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ছেলের হাসুয়ার আঘাতে পিতা খুন হয়েছে। নিহত আফেল উদ্দিন (৬৫) উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কালিতলা পাড়ার বাসিন্দা। ঘাতক ছেলে সুজন (৩২) মানুসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বর্বরোচিত এ ঘটনা ঘটে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাজীপুর ইউনিয়নের ভাড়াভাঙ্গা গ্রামে ছেলে কর্তৃক পিতা খুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরিবার ও স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে জানা গেছে, সুজন নামের (৩২) বছর বয়সী এক যুবক দীর্ঘদিন ধরে সে মানসিক রোগী। পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ছিল। নিয়মিত ওষুধ সেবন করে আসছে।

গতরাতে সে ওষুধ সেবন করে নাই যে কারণে তার ব্রেন হয়তো এলোমেলো হয়ে গেছে। বাড়িতে শুধু তার মা এবং বাবা থাকে। আরেক ছেলে ফিরোজ সে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিতে চাকরির সুবাদে কুষ্টিয়া থাকে। আজ সকালে বাড়িতে ভাই ও মা ছিল না।

পিতার সাথে হয়তো কোন বাক-বিতন্ডা হয়েছে। এক পর্যায়ে সে হাসুয়া দিয়ে তার পিতার মাথার পিছনে কোপ বসিয়ে দেয়। মাটিতে পড়ে গেলে একাধিক কোপ দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। হাসুয়া ফেলে পালানোর সময় সে তার মায়ের সামনে পড়ে। গায়ে রক্ত দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলে কোন জবাব না দিয়েই পালিয়ে যায় সে। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo