বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে হেরোইন ও ফেনসিডিলসহ আটক-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হেরোইন ও ২ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। বুধবার দুপুরে তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকা তেঁতুলবাড়িয়া গ্রামের ডাক্তারের মোড় নামক স্থান থেকে মাদকসহ তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো- মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের হামিদ আহমেদ মোল্লার ছেলে রনি আহমেদ (২৪), একই গ্রামের  আসাদুল ইসলাম মোল্লার ছেলে মোস্তাকিম (১৯) ও মৃত ইদ্রিস আলী ওরফে শিশিল এর  ছেলে আরিফ আলী (২১)।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তেঁতুলবাড়িয়া বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৯ হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়িয়া ডাক্তারের মোড় নামক স্থানে হাবিলদার মোঃ আজাদ মোল্লা এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের হামিদ আহমেদ মোল্লার ছেলে রনি আহমেদ (২৪), একই গ্রামের  আসাদুল ইসলাম মোল্লার ছেলে মোস্তাকিম (১৯) ও মৃত ইদ্রিস আলী ওরফে শিশিল এর  ছেলে আরিফ আলী (২১)কে ৫ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল, ২ টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করেন।

আটককৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য- তিন লাখ ৫১ হাজার ৮শ’টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য ও মালামাল গাংনী থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo