সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীর তেঁতুলবাড়িয়া ব্রীজ এলাকা থেকে তিনটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া- তেঁতুলবাড়িয়া সড়কের মাঝামাঝি ব্রীজের ওপর থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনী থানা পুলিশের এএসআই সঞ্জয় কুমারসহ সঙ্গীয় ফোর্স বোমা সদৃশ বস্তু তিনটি উদ্ধার করে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

তেঁতুলবাড়িয়া হাজী পাড়ার আব্দুল বারীর ছেলে রাশেদুজ্জামান মাসুম জানান, আলমডাঙ্গা হাট থেকে  মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন। নওপাড়া- তেঁতুলবাড়িয়া সড়কের মাঝামাঝি পৌঁছালে ডানপাশে ব্রীজের ওপর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি বোমা সদৃশ্য দেখতে পান। গাংনী থানা পুলিশকে বিষয়টি জানালে এএসআই সঞ্জয় কুমার এর নেতৃত্বে বোমা সদৃশ্য বস্তু তিনটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের এএসআই সঞ্জয় কুমারের নেতৃত্বে তেঁতুলবাড়িয়া গ্রামের ব্রীজ এলাকা থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কে বা কাহারা কি উদ্দেশ্যে এটা রেখে গেছে তার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo