সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীর বাঁশঝাড় থেকে উদ্ধার হওয়া নবজাতকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় বাঁশঝাড় থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাউদ কবির শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে  শিশুটির নিউমোনিয়ার মাত্রা বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের জটিলতার কারণে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের দক্ষিণপাড়া গোরস্থানের সামনে রাস্তার পাশে বাঁশঝাড়ের ঝোপ থেকে অসহায় অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা প্রথমে কান্নার শব্দ শুনে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে পুজা মণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ভিডিপি সদস্য হোসাইন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল আজিজ জানিয়েছিলেন, শিশুটি মোটামুটি সুস্থ থাকলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। পরে তাকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আড়াইটার দিকে নবজাতক কন্যা শিশুটি মারা যায়। এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo