মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীর রাইপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৮৫৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাইপুর ইউনিয়ন পরিষদ। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত এ নগদ অর্থ রোববার সকাল ১০ টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হয়। রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে সকলের হাসি খুশি ভাগাভাগি করে নিতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন। রমজানের এ পবিত্র মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু। ট্যাগ অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান রেজা।

এই কার্যক্রমের আওতায় পূর্বপ্রস্তুতি তালিকা অনুযায়ী প্রত্যেককে ৪শ’৫০ টাকা করে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মোট ৮শ’ ৭২ জনকে দেয়া হয়েছে এ নগদ অর্থ।
এ সময় রাইপুর ইউনিয়ন সচিব মতিয়ার রহমানসহ ইউনিয়নের সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্যগণ এবং উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo