বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ঘোষণা
সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছহিউদ্দিন বিশ্বাসের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৮৫১ বার পঠিত

মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ৩১তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, ছহিউদ্দিন বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম এর সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছহিউদ্দিনের সুযোগ্য ছেলে ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মরহুম ছহিউদ্দিনের ছেলে শহীদ সাদেক হোসেন বাবলু ও ইকবাল হোসেন বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, প্রভাষক ফররুখ আহমেদ, প্রধান শিক্ষক শাশ্বতী চক্রবর্তী প্রমূখ। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ছহিউদ্দিনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ড. মোহাম্মদ মুনসুর আলম খান, কলেজ পক্ষে কলেজ গভর্নিং বোর্ডের সদস্যরা ও শিক্ষকদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এর উদ্যোগে “ইতিহাসের পাতা থেকে ছহিউদ্দিন বিশ্বাস ” নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo