বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

মেহেরপুর সদর থানা কম্পাউন্ডে হঠাৎ বিস্ফোরণ, দুই শিশু আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৮ বার পঠিত

মেহেরপুর সদর থানা কম্পাউন্ডে হঠাৎ বিস্ফোরণে সাইদ হোসেন (১১) ও রুবেল হোসেন (১১) নামের দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সদর থানা মসজিদের দক্ষিণে স্তুপের পাশে এ ঘটনা ঘটে। সাইদ মেহেরপুর থানা পাড়ার নাসিমের ছেলে এবং রুবেল সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মইনুল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় মেহেরপুর সদর থানার প্রায় দেড়শ গজ দূরে মসজিদের দক্ষিণে আবর্জনার স্তুপের পাশে হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ সদস্যরা ছুটে যায়। সেখানে সাইদ হোসেন ও রুবেল হোসেন নামের দুইটি শিশুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে ভর্তি করেন। সাইদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বিস্ফোরণের বস্তুটি ককটেল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। শিশু দুটি সুস্থ হলে তাদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo