সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় তোফাজ্জেল বিশ্বাস (৫৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর)  বিকেল পাঁচটার দিকে  সদর উপজেলাধীন দরবেশপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। তোফাজ্জল বিশ্বাস দরবেশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তারেক আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে তোফাজ্জল হোসেন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দরবেশপুর মোড় এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের পিছন দিকে ধাক্কা দিলে পাকা সড়কের উপরে তিনি সিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শব্দ বিশিষ্ট হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারেক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহত তো তোফাজ্জল বিশ্বাসের সুরাতহাল করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটিকে শনাক্ত ও আটক করার জন্য পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo