মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

মেহেরপুরে দারিয়াপুর ইউনিয়ন জমায়েতের আমির গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের মোস্তাফিজুর রহমান (৩৬) নামের দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমিরকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন পুরন্দরপুর গ্রামের কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান গৌরীনগর গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।

সহকারী পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার, মনিরুজ্জামান সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের মুজিবনগর থানাধীন দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের কবরস্থানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মোস্তাফিজুর রহমান নামে দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo