বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

মেহেরপুরে দুই মাংশ ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত ৬ শত টাকা মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাংনী উপজেলার কাথুলী মোড় ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের প্রথমে গাংনী পৌর এলাকার কাথুলী মোড় বাজারে শিশিরপাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে আলমগীর হোসেনকে সরকারি দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা ভঙ্গের অপরাধে মালিক তার দোষ স্বীকার করায় দুই হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।

অন্যদিকে, গাংনী বড় বাজার এলাকায় উত্তর পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা ভঙ্গের অপরাধে পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo