শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে এক ব্যক্তির ৬ বছর কারাদণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬৮৩ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে ৭২ বোতল ফেনসিডিল রাখার মামলায় শামীম মল্লিক নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে  আরো ৬ মাসের কারাদণ্ডদেশ দেন। সাজাপ্রাপ্ত শামীম মল্লিক মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের ইউসুফ মল্লিক এর ছেলে।

দীর্ঘ শুনানি শেষে বুধবার (৩০ নভেম্বর)
সকালের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন।

মামলার বিবরনে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এএসআই আবু তাহের’র নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ শামীম মল্লিককে আটক করেন। ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার জি আর নং ৩২৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল কেস নং ৩০/২০১৫

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল আলিম কৌশলী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo