শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন “পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

মেহেরপুরে লিচু বাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৯০৯ বার পঠিত

মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামের তালপট্টি মাঠের লিচু বাগান থেকে শাহানারা খাতুন (৪০) নামের এক নারীর  মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। দুই সন্তানের জননী সাহানারা খাতুন কুলবাড়িয়া গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, সাহানারা খাতুনের স্বামী রহিদুল ইসলাম প্রায় ৮ বছর আগে একইভাবে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বামী মারা যাওয়ার পর সজীব ও রাজিব দুই ছেলেকে নিয়ে মায়ের সংসার চলছিল। ছোট ছেলে সজীব কৃষি কাজ করে এবং বড় ছেলে রাজি ব ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করে। আজ সকালে মাঠে যাওয়ার পথে ছোট ছেলে সজীব তার মায়ের মৃতদেহ বাড়ির পাশে লিচু বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়দেরকে জানায়। স্থানীয়রা মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের তালপট্টি মাঠের লিচু বাগান থেকে শাহানারা নামের এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo