রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

স্বাধীনতার বীর সন্তানকে শ্রদ্ধাভরে বিদায় জানাল মেহেরপুর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯২ বার পঠিত

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহীদ শামসুজ্জামান নগর উদ্যান প্রাঙ্গণে মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। আনোয়ারুল ইসলাম মেহেরপুর কাঁসারী পাড়ার মৃত ছাদের আলীর ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং ইউএনও রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। বিউগলে করুণ সুর বাজানো হলে উপস্থিত সবাই শোকাভিভূত হয়ে পড়েন।

অনুষ্ঠানে মেহেরপুর সদর থানা-এর অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে মেহেরপুর শহরের কাঁসারীপাড়ায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo