বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

আন্তঃজেলা ডাকাত দলের আরও দুই সদস্য গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৪৩২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সবুজ হোসেন সাদ্দাম (৩৮) নামের এক ব্যক্তির নগদ টাকা ও মোটরসাইকেল ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাতদলের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌর এলাকার কাথুলী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার নওপাড়া গ্রামের ব্রিজপাড়ার কাবরান আলীর ছেলে বেল্টু আলী (৩৫) ও একই গ্রামের মাঠপাড়ার ইসমাইল হোসেনের ছেলে খোকন আলী‌ ওরফে বুদু (৪৫)।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক শনিবার (২০ মে) রাত সোয়া ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবুজ হোসেন সাদ্দাম (৩৮) নামের এক ব্যক্তির নগদ টাকা ও মোটরসাইকেল ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় শনিবার (২০ মে) আন্তঃজেলা ডাকাতদলের আরো দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে ডাকাতির ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হলো। আগামীকাল রোববার (২১ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল (শনিবার) রাত পৌনে ১০ টার দিকে সাহারবাটি থেকে গাঁড়াডোব বাজারে যাওয়ার পথে ভাঙ্গাপাড়া মাঠ নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করে তাদের হাত পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মেরুদন্ডে কুপিয়ে আহত করে মোটরসাইকেল নগদ টাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সবুজ হোসেন সাদ্দাম বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৮, তারিখ ০৯/০৪/২০২৩ ইং, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর (ডাকাতি মামলা)।
মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল।

১১ এপ্রিল (মঙ্গলবার) আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জামালপুর মধ্যপাড়ার রব্বান মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৮), মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে মোহাম্মদ নাজির হোসেন (৫৩) ও সাহারবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল আলী (৩৫) তিন সদস্যকে গ্রেফতার করেন।

ওই দিন দুপুরে মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ওই সময় ডাকাতি হওয়া মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক, চুরি, জখম ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo