মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে ইটভাটাতে দুই লাখ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সিবিএল ও জোয়ার্দার ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছাতিয়ান ও শুকুরকান্দি গ্রামে অবস্থিত ইটভাটাতে অভিযান চালানো হলে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়। একই সাথে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়‌।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছাতিয়ান গ্রামের সিবিএল ইটভাটার মালিক তারিকুজ্জামান এবং জোয়ার্দার ইটভাটার মালিক মনিরুজ্জামানের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম ও বামন্দি ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo