শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

গাংনীতে এনার্জি ড্রিংক ভেবে এক কিশোরের বিষপান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১০৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে এনার্জি ড্রিংকস ভেবে বিষপান করেছে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর। শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ উপজেলার পলাশীপাড়া গ্রামের মধ্যপাড়ার সিরাজ পোদ্দারের ছেলে।

স্থানীয় আনিসুজ্জামান জানান, ঘরের সেল্ফের উপর এনার্জি ড্রিংক এর বোতলে আগাছা মারা বিষ রাখা ছিল। কিশোর আব্দুল্লাহ বোতলে রাখা ওই বিষকে এনার্জি ড্রিংক ভেবে পান করা শুরু করে। কিছুটা পান করার পরে সে বুঝতে পারে ওটা এনার্জি ড্রিংক না। ফলে সে বমি করা শুরু করে এবং ঘটনাটি সে তার মাকে জানায়।

বিষয়টি কিশোর আবদুল্লাহ’র মা জানতে পেরে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে বিষমুক্ত করেন। কর্তব্যরত চিকিৎসক আরো জানান, কিশোর আবদুল্লাহ’র পেট থেকে বিষ পরিষ্কার করা হয়েছে। আপাততঃ নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার পরিবর্তন বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo