শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে গাছ থেকে পড়ে এক প্রতিবন্ধীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৩২ বার পঠিত

কাঁঠাল গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৫) নামের এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। হাসিবুল ইসলাম হিন্দা গ্রামের ছহিরউদ্দীনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লায়লা আফরোজ হাসিবুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার ০২ নম্বর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড হিন্দা গ্রামের ইউপি সদস্য নাজমুল হক (খোকন) জানান, হাসিবুল ইসলাম একজন প্রতিবন্ধী। তার নামে প্রতিবন্ধী ভাতা কার্ড চালু রয়েছে। তাছাড়াও সে শারীরিকভাবে কিছুটা অক্ষম। বাড়ির নিষেধ সত্ত্বেও সে প্রায়শই বিভিন্ন গাছে গাছে বেড়িয়ে বেড়ায়। ইতোপূর্বেও গাছ থেকে পড়ে তার হাত পা ভেঙ্গেছে। আজ বেলা ১১ টার দিকে বাড়ির পাশে ইলিয়াস হোসেনের কাঁঠাল গাছে ওঠে সে। অসাবধানতাবশতঃ কাঁঠাল গাছের শুকনা ডাল ভেঙ্গে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গাছ থেকে পড়ে প্রতিবন্ধীর মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo