শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে চিরকুটসহ ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৫০১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের বিশারত আলীর বাড়ির সিঁড়ির উপর থেকে ৪টি বোমা সদৃশ বস্তু ও ২০ লাখ টাকা চাঁদার দাবির একটি চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১০ এপ্রিল) সকাল ৮ টার দিকে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ফেলে যাওয়া বোমা সদৃশ বস্তু ৪টি উদ্ধার করে। বিশারত আলী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোল্লাপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এসআই মাসুদ ও এসআই কামরুজ্জামানসহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের মোল্লাপাড়ার বিশারত আলীর বাড়ির সিঁড়ির ওপর থেকে প্লাস্টিকের একটি সাদা ব্যাগে লাল টেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সদৃশ বস্তু ও সাদা কাগজে হাতে লেখা ২০ লাখ টাকা চাঁদা দাবির একটি চিরকুট উদ্ধার করেন। তবে কে বা কাহারা বোমা সদৃশ বস্তুগুলো রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

ওই ঘটনায় বিশারত আলী ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo