রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে চোরাই ছাগল বাজারে বিক্রির সময় জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১১৯৭ বার পঠিত

ছাগল চুরি করে গাংনী বাজারে বিক্রি করতে এসে হাতেনাতে আটক হয়েছেন শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি। রোববার সকাল ৮ টার দিকে গাংনী কসাইখানা এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম উপজেলার করমদি গ্রামের উত্তরপাড়ার খেদের আলীর ছেলে।

ছাগল মালিক মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের পূর্বপাড়ার মৃত আজমত আলীর ছেলে রবিউল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি বুঝতে পারেন তার ছাগল চুরি হয়ে গেছে। তারপর থেকে তিনি ও আত্মীয়স্বজন চারিদিকে ছড়িয়ে পড়ে ছাগল খোঁজাখুঁজি শুরু করে। রোববার সকাল ৮ টার দিকে গাংনী কসাইখানার সামনে থেকে খাসি ছাগল দুটি উদ্ধার হয়। কসাইখানায় অবস্থানরত জনগণ শহিদুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ছাগল চুরির দায়ে শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo