সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে জমি জবর দখলের অপচেষ্টা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৫১ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৪ নম্বর চৌগাছা গ্রামের সেলিম রেজা (২৮) নামের এক ব্যক্তি কতিপয় প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী- মেহেরপুর সড়কের উত্তর পাশে বাঁশবাড়িয়া (পিএসকেএস এর পূর্ব পাশে) তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ সংবাদ সম্মেলন করেন। জমি জবরদখল থেকে রেহাই পেতে কতিপয় অসাধু ও লোভী প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। সেলিম রেজা চৌগাছা গ্রামের প্রাক্তন সেনা সদস্য কাজিম উদ্দিনের ছেলে।

সেলিম রেজা তার বক্তব্যে বলেন, ২০০১ সালে প্রাক্তন সেনা কল্যাণ সংস্থার নিকট থেকে তার মা ক্রয় সূত্রে ০৬ শতক জমির মালিক হন। পরে ২০০৫ সাল থেকে ওই জমি ভোগ দখল করে আসছেন। মায়ের মৃত্যুর পর ওই ০৬ শতক জমি বর্তমানে ওয়ারিশ সূত্রে ভোগ দখলে করে আসছেন তিনি।

অথচ, শুক্রবার (০২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কতিপয় প্রাক্তন সেনা সদস্য ওই জমি প্রাক্তন সৈনিক সংস্থার জমি বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন যা আদৌ সত্য নয়। প্রাক্তন সেনা সদস্যদের এ সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে ওই জমির বৈধ মানিকানার দলিল পত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি। কতিপয় অসাধু সেনা সদস্যরা ওই জমি হুমকি-ধামকি দিয়ে জোরপূর্বক জবরদখলের পায়তারা করছেন উল্লেখ করে তিনি এর প্রতিকার চেয়েছেন।

তিনি আরো জানান, ওই জমি প্রায় ১৬ বছর ধরে ব্যবসায়িক গোডাউন হিসেবে ভোগ দখল করে আসছেন। বর্তমানে জমির মূল্য বেড়ে অধিক মূল্য মানের হওয়ায় কিছু অসাধু প্রাক্তন সেনা সদস্যরা জোরপূর্বক ওই জমি জবরদখল করার পাঁয়তারা করছেন।

তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি- ধামকি দেওয়ার প্রতিবাদে তিনি গাংনী থানায় একটি অভিযোগ দায়ের ও জিডি করবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo