বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে দুই কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৭৬ বার পঠিত

গাংনীতে দুই কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
(মেহেরপুর প্রতিনিধি)
মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ইন্তাজ আলী (৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। সোমবার (২২ মে) দিবাগত রাতে লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইন্তাজ আলী ওই গ্রামের আকছেদ আলীর ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামে থানা পুলিশের এস আই শাহিন, এস আই সইবুর, এসআই তুষারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইন্তাজ আলী নামের এক মাদক কারবারীকে নিজ বাড়ি থেকে দুই কেজি গাঁজাসহ আটক করেন।

আটককৃত ইন্তাজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার (২৩ মে) জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo