শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে নারীকে উত্ত্যক্ত করার অপরাধে আল- আমিনকে ১৫ দিনের জেল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নারীর শালীনতা বা মর্যাদাকে হানি করার উদ্দেশ্যে কথা বলা ও অঙ্গভঙ্গি করে অপমান করার অপরাধে আল-আমিন হোসেন (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার বাদিয়াপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এ দন্ডাদেশ দেন। আল- আমিন হোসেন উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড পাড়ার আব্দুর রহিমের ছেলে।

গাংনী উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আল-আমিন হোসেন বেশ কিছুদিন ধরে বাদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থান করে কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে মেয়েদেরকে উত্তপ্ত করে আসছে। অভিভাবকরা ইতোপূর্বে তাকে একাধিকবার সতর্ক করেও তাকে নিবৃত করা যায়নি। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটালে স্থানীয়রা তাকে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ঘটনাস্থল উপস্থিত হয়ে নারী শিক্ষার্থীর একাধিক অভিভাবকের সাথে কথা বলে ঘটনার সত্যতা পান।

পরে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ সালের ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্ত আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তাকে গাংনী থানা পুলিশের মাধ্যমে মেহেরপুর কারাগারে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo