বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৬৮৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে বেবী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার চোখতোলা-জোড়পুকুরিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেবী উপজেলার রায়পুর গ্রামের (ভারত প্রবাসী) তুষার আলীর স্ত্রী ও একই গ্রামের রাহিম উদ্দিনের ওরফে জুলহাস এর মেয়ে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পুকুরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী ফেলুজান জানান, শুক্রবার ভোর বেলার দিকে বেবীকে নিয়ে তার পিতা চোখতোলা থেকে বামন্দির দিকে যাচ্ছিল। পথিমধ্যে চোখতলার নবনির্মাণকৃত উঁচু রাস্তা থেকে নিচে দিকে নামার সময় বেবী অসাবধানতাবশতঃ মোটরসাইকেলের পিছন থেকে ইটের উপর পড়ে মাথার পিছনের অংশে গুরুতর জখম হয়। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে তার পিতাও সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয়রা পিতা ও মেয়েকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। তবে তার বাবা কোনও আঘাত পাননি।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo