মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে মাদকসেবীর এক বছরের জেল 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গাঁজা সেবনের দায়ে শরিফুল ইসলাম (৩৫) নামের এক মাদকসেবীকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা এ কারাদণ্ডাদেশ দেন। শরিফুল ইসলাম কুঠি ভাটপাড়া গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে?

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কুঠি ভাটপাড়া এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

 মাদক সেবনের দায়ে শরিফুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১)(২) সারণি মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo