শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মালয়েশিয়া ফেরত যুবকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুজন (৩৮) নামে মালয়েশিয়া ফেরত ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার আড়পাড়া কমিউনিটি ক্লিনিকের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার খড়মপুর গ্রামের ইমাদুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আড়পাড়া গ্রামের মজির উদ্দিন জানান, তিনি বাড়িতে অবস্থানকালে হঠাৎ ক্লিনিকের গেটের সামনে বিকট শব্দ শুনতে পান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি মোটরসাইকেল রাস্তায় পড়ে রয়েছে এবং চালক গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি পাখি ভ্যানে করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo