মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে লাটাহাম্বা গাড়ি উল্টে নিহত-১, আহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৮৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে লাটাহাম্বা গাড়ি উল্টে (শ্যালো ইঞ্জিন চালিত) দুর্ঘটনায় সাজ্জাদ হােসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাম্মদপুর- পুরাতন মটমুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাসান আলী (১৪) নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়। নিহত সাজ্জাদ হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগােয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও হাসান আলী একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় অবিরউদ্দিন জানান, সাজ্জাদ, হাসান ও পারভেজসহ ৫ বন্ধু মিলে একটি লাটাহাম্বা (শ্যালো ইঞ্জিন চালিত) গাড়ি যোগে মহাম্মদপুর গ্রাম থেকে পুরাতন মটমুড়া গ্রামের দিকে যাচ্ছিল। অসাবধানবশত গাড়ির স্টিয়ারিং হাত থেকে ফস্কে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় হাসান নামের অপর এক কিশোর। স্থানীয়রা আহত হাসান আলীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চালকসহ অন্যরা সুস্থ রয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাটাহাম্বা গাড়ি উল্টে এক কিশোর নিহতের সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo