বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের ট্রাক মার্কা প্রতীকের সমর্থনে মটমুড়া ইউনিয়নের নেতাকর্মী সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ট্রাক মার্কা প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে মটমুড়া ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মটমুড়া গ্রাম থেকে শুরু করে গাংনী পৌর এলাকার ইবাদতনগর হয়ে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কা প্রতীকের ‌স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।

এ সময় আওয়ামী লীগনেতা ইয়াসিন আলী, আমিরুল সেখ, মোতালেব হোসেন, ফজলু শেখ, আরজুল্লাহ, ইমারুল ইসলামসহ পাঁচ শতাধিক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo