বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৮১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ গ্রাম হেরোইনসহ ৩ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা।

শুক্রবার দুপুর দেড়টার দিকে তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকা হাজীপাড়া পাকা রাস্তার মোড় থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কুষ্টিয়ার মিরপুরের আমলা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩) ও একই গ্রামের শহর আলী মন্ডলের ছেলে মমিনুল ইসলাম (৪২) এবং সদরপুর গ্রামের মৃত সওদাগর আলীর ছেলে শিহাব উদ্দিন (৩৮)।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তেঁতুলবাড়িয়া বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৮/১-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাজীপাড়া পাকারাস্তার মোড় নামক স্থানে হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক কুষ্টিয়ার মিরপুরের আমলা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩) ও একই গ্রামের শহর আলী মন্ডলের ছেলে মমিনুল ইসলাম (৪২) এবং সদরপুর গ্রামের মৃত সওদাগর আলীর ছেলে শিহাব উদ্দিন (৩৮)কে ভারতীয় ০১ হেরোইন, ০৩টি মোবাইল, ০৪টি সীমকার্ড এবং ০১টি মোটরসাইকেলসহ আটক করেন।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৮শ’টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo