মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীর ভাটপাড়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৩৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে নিমের গাড়ির মাঠে এ দুর্ঘটনা ঘটে।‌ শওকত আলী ভাটপাড়া গ্রামের কাজী ফয়েজ উদ্দিনের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শওকত আলীর সহোদর ভাই শহিদুল ইসলাম জানান, তার ভাই শওকত আলী আজ সকালে জমিতে সেচ দেওয়ার জন্য গ্রামের নিমের গাড়ির মাঠে যান। পাম্পটি সঠিকভাবে কাজ না করলে বিষয়টি খতিয়ে দেখার সময় জানতে পারেন, বিদ্যুতের আর্থিংয়ের তারটি ছিঁড়ে রয়েছে। হাতে কোন প্রটেকশন ব্যবহার না করে আর্থিংয়ের তারটি জুড়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাশের কসবা গ্রামের কৃষক তৈয়ব আলী শওকত আলীকে পাম্পের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনদের খবর দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার ধানখোলা ইউনিয়নে ভাটপাড়া গ্রামে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo