বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

জামিনে মুক্তি পেলেন এ্যাডঃ একেএম শফিকুল আলম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ একেএম শফিকুল আলম জামিন পেয়েছেন। বি আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ঈমান মনজুরুল হাসান তার জামিন মঞ্জুর করেন।

এর আগে অ্যাড. মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম, খন্দকার আব্দুল মতিন, এসএম ইব্রাহিম শাহীন, শাহরিয়ার মাহমুদ শাওন, আহসান হাবীব, রাকিবুল ইসলাম রুবেল, আব্দুল্লাহ আল মামুন রাসেল, রাশেদুল হক জুয়েল, সাথী বোস, রুতশোভা মন্ডলসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন আইনজীবী মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে একেএম শফিকুল আলমের জামিন আবেদন করেন। মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ঈমান মনজুরুল হাসান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ০৫ আগস্ট ইংরেজি তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আ.লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং ধ্বংসাত্বক কার্যকলাপ করার জন্য আটক হওয়া আসামীরা আ.লীগ সমর্থিত লোকজন নিয়ে নিজ নিজ বাসায় অপরাধমূলক ষড়যন্ত্র করছে এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটে কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, র‍্যাব ১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গাংনী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড গাংনী সরকারি ডিগ্রী কলেজ পাড়া হতে মেহেরপুর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ একেএম শফিকুল আলমকে আটক করেন। অ্যাডঃ একেএম শফিকুল আলম চৌগাছা সরকারি কলেজ পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

একই তারিখ রাত ২টা ১৫ মিনিটের সময় গাংনী থানা রোডের নিজ বাড়ি থেকে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক (৫৯) কে আটক করেন। এম এ খালেক গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোজাহার আলী বিশ্বাসের ছেলে।

আটকদের বিরুদ্ধে দায়ের করা মামলা নং-১১, তারিখ ১৯ আগস্ট ২০২৪ সন্ত্রাস বিরোধী দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬(২)/১০/১১/১২/১৩ মূলে গ্রেফতার দেখিয়ে গাংনী থানার মাধ্যমে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo