মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ট্রাকের ধাক্কায় ট্রাক মালিক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ট্রাক মালিক রবিউল ইসলাম (৫৫) কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছে ব্যবসায়ী খাইরুল ইসলাম। সোমবার (২২ জানুয়ারী) বিকেল চারটার দিকে কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল ইসলাম মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা (ইংরেজি) আফরোজা পারভীনের স্বামী।

পরিবার সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম ও খাইরুল ইসলাম আজ সোমবার (২২ জানুয়ারী) সকালে ট্রাকের কাগজপত্র সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য মোটরসাইকেল যোগে কুষ্টিয়াতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে ত্রিমোহিনী এলাকায় পৌঁছালে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী দু’জন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত খাইরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে কুষ্টিয়া থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পরিদর্শন করেন। কুষ্টিয়া থেকে মরদেহ গাংনীতে আনার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo