মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

ডিবি পুলিশের অভিযানে গাংনীতে ৫৫ বােতল ফেনসিডিল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর এলাকা থেকে ৫৫ বােতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দিন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাজিপুর বর্ডারপাড়ায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তির বাড়ি থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম কাজীপুর বর্ডারপাড়ার মৃত ছাকেম উদ্দিনের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, কাজীপুর বর্ডার পাড়ার জাহাঙ্গীর আলম ফেনসিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে বালির মধ্যে রাখা ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পলাতক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo