রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মুজিবনগরে আশা সংস্থার ব্যবস্থাপকের চুরি যাওয়া টাকা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬০৯ বার পঠিত

মুজিবনগরে আশা সংস্থার শাখা ব্যবস্থাপকের বাসা থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনায় তিন যুবককে গ্রেফতার ও চুরি যাওয়া টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার রামনগর গ্রাম থেকে তিন যুবককে গ্রেফতার, চুরি যাওয়া টাকা, একটি মোবাইল ফোন ও চুরি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত যুবকরা হলো উপজেলার রামনগর গ্রামের আনারুল ইসলামের ছেলে যথাক্রমে সাম্মু (১৮) ও মারুফ হোসেন (২১) এবং একই গ্রামের হিসাব আলীর ছেলে রুবেল হোসেন (২০)

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশা এনজিও’র মুজিবনগর শাখা ব্যবস্থাপক আখতারুজ্জামান মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শাহিন আলীর ভাড়া বাড়িতে বসবাস করেন। শুক্রবার (৩১ মার্চ) তিনজন যুবক বাড়িতে ঢুকে ছেলে সালমান সাদিতের শরীরে ছুরি দিয়ে আঘাত করে গামছা দিয়ে হাত পাও মুখ বেঁধে টেবিলের সাথে আঁটকে রাখে। পরে আলমারি ভেঙ্গে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক আখতারুজ্জামান মুজিবনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে মুজিবনগর থানা পুলিশ শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার রামনগর গ্রাম থেকে ৩ যুবককে গ্রেফতার ও চুরি যাওয়া নগদ ৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা, চুরি যাওয়া টাকায় কেনা একটি মোবাইল ফোন ও চুরি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo