বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

মুজিবনগরে ট্রাকটরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৫১৬ বার পঠিত

মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস গ্রামে মাটিবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় ইব্রাহিম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বল্লভপুর- আনন্দবাস গ্রামের মাদ্রাসাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম হোসেন বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাস গ্রামের মন্ডল পাড়ার খাইরুল মোল্লার ছেলে ও স্থানীয় আনন্দবাস মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের  ডাঃ পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন।

আনন্দবাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মামুন জানান, স্কুলছাত্র ইব্রাহিম হোসেন (১৪) বাই-সাইকেল যোগে মাঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে গ্রামের মাদ্রাসা এলাকায় পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিম হোসেনের পিছনে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় ইব্রাহিম ছিটকে পাকা সড়কের উপরে আঁচড়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পার্থ ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo