বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

মুজিবনগরে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৫৭০ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে নাশকতার মামলায় সাইয়েদুল ইসলাম (৫৫) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৭ আগস্ট) দিবাগত রাতে মুজিবনগর থানা পুলিশের একটি টিম বাড়িতে অভিযান চালিয়ে সাইয়েদুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইয়েদুল ইসলাম মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের সুরত আলীর ছেলে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) অভিযোগের প্রেক্ষিতে জামায়াত নেতা সাইয়েদুল ইসলামের নামে মুজিবনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের ওই নেতাকে গ্রেফতার করা হয়। মামলা নং- ১১, তারিখ ২৪/০১/২৩ ইং।

গ্রেফতারকৃত জামায়াত নেতা সাইয়েদুল ইসলামকে সোমবার (২৮ আগস্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo