বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গাংনীতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর  বিরুদ্ধে গ্রাহক ভোগান্তির অভিযোগ জনগণের আমানতের উপর হাত দেব না, চৌকিদার হয়ে সেবা করবো: জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি- ডা. শফিকুর রহমান  গাংনীতে আধুনিক কৃষি ও নতুন প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ বাড়াতে কৃষি মেলার উদ্বোধন মেহেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে পাঁচ ইটভাটায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পঠিত
  1. মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে একটি বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের যুগাধ্য পাড়ায় শামীম মাস্টার (৫৭) এর বাড়ির পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

শামীম মাস্টার দারিয়াপুর গ্রামের মৃত সাবদার আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা আবুল হাশেম জানান, সকালে শামীম মাস্টারের চার বছর বয়সী ছেলে আবু হুরায়রা বাড়ির পাশে খেলতে গিয়ে লাল স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। মুজিবনগর থানা পুলিশ বস্তুটি বালতির পানিতে রেখে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এটি রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo